ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয় পঁচা ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 11:11 AM

যশোরের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয় পঁচা ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয় পঁচা ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

পঁচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে যশোর শহরের ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।এর আগে, বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পায়।অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা ও বাসি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যেগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এসব খাবার জব্দ করে পরবর্তীতে ধ্বংস করা হয়। এছাড়া পুরো রেস্টুরেন্টের পরিবেশকে অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।উল্লেখ্য, সম্প্রতি বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা ত্রুটি শনাক্ত করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।পঁচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে যশোর শহরের ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।এর আগে, বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পায়।অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা ও বাসি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যেগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব খাবার জব্দ করে পরবর্তীতে ধ্বংস করা হয়।

এছাড়া পুরো রেস্টুরেন্টের পরিবেশকে অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উল্লেখ্য, সম্প্রতি বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা ত্রুটি শনাক্ত করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status