ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ডেঙ্গুতে দুই মাসে ২০ মৃত্যু, বরগুনা জুড়ে আতঙ্ক
তামান্না জেনিফার, বরগুনা
প্রকাশ: Friday, 20 June, 2025, 4:57 PM

ডেঙ্গুতে দুই মাসে ২০ মৃত্যু, বরগুনা জুড়ে আতঙ্ক

ডেঙ্গুতে দুই মাসে ২০ মৃত্যু, বরগুনা জুড়ে আতঙ্ক

বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন ৫০-৬০ জন নতুন রোগী।বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি হাসপাতালের পরিকাঠামো ও জনবল সংকটে সৃষ্টি হয়েছে দুর্বিষহ অবস্থা। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে দুই মাসে বরগুনার ২০ রোগী মারা গেছেন।


বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১শ ৮৮জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯শ ৪৭ জন। মৃত্যু বরণ করেছেন ২০ জন। এর মধ্যে বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে ৫ জন মৃত্যুবরণ করেন, বাকি ১৫ জন দেশের বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অধিকাংশই বরগুনা পৌর শহর ও সদর উপজেলার বাসিন্দা। একই সাথে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর প্রকোপ।


পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকার অতিরিক্ত ১০ জন চিকিৎসক ও ১০ জন সিনিয়র স্টাফ নার্স পদায়ন করলেও, ১১ দিন পার হলেও যোগদান করেছেন মাত্র ৫ জন চিকিৎসক ও একজন নার্স।


বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গুরোগীর চাপে জায়গা নেই হাসপাতালে। অনেকে মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। অনেকেই ডেঙ্গুর টেস্টে পজিটিভ হওয়ার পরই আতঙ্কে চলে আসছেন হাসপাতালে। আর রোগীর সঙ্গে গড়ে থাকছেন ৩ জন স্বজন। সবমিলিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে প্রতিদিন অন্তত ৫০০-৬০০ জন রোগীর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।


আর এই ৬০০ রোগীর সঙ্গে হাসপাতালে থাকছেন প্রায় দেড় হাজার মানুষ। এ পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করছে  রেপিড রেসপন্স টিম ( RRT) এর সদস্যরা।


রেপিড রেসপন্স টিম এর  সদস্য সহিদুল ইসলাম স্বপ্ন বলেন:

হাসপাতালে দেখতে আসা ভিজিটরদের কারনে আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়,তারা রোগী দেখতে এসে ডাব,ফলসহ বেশ কিছু খাবর আনে সেই সব প্যাকেট যেখানে সেখানে ফেলে দেয়। বর্তমানে বেশ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে স্বজনদের এ সব ময়লা নতুন করে মশা উৎপাদনে সহয়তা করবে । আমরা স্বেচ্ছাসেবকরা শতবার বলেও তাদের সচেতন করতে পারছি না, তাই এ থেকে বাঁচতে আমাদের নিজেদের সচেতন হতে হবে। নিজের বাসা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাথে পৌর প্রশাসক ও প্রশাসনকে কঠোর হতে হবে না হয় সামলানো সম্ভব নায়।


হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আশিকুর রহমান বলেন, বরগুনায় ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীই ভর্তি যোগ্য নয়। অন্য জেলার সঙ্গে এ জেলার পার্থক্য হচ্ছে, এক দিনের জ্বর নিয়েও অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমনিতেই বরগুনা হটস্পট এবং আক্রান্ত হওয়া রোগীর ভর্তি সংখ্যা বেশি। এ কারণেই আমাদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।



এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, রোগীর সংখ্যা কমছে না, বরং বাড়ছে। তবে আমরা সবাইকে বলছি জ্বর হলে আতঙ্কিত না হয়ে, পাতলা পায়খানা, বমি, মাথাব্যথা বা অন্য জটিলতা দেখা দিলে তবেই হাসপাতালে ভর্তি হতে।



এদিকে বরগুনায় ডেঙ্গু সংক্রমণের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status