ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 5:32 PM

শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা

শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা

শেরপুরের নকলায় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৫ মে মঙলবার দুপুরে গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন দাবিতে ওই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি নকলা পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন হলচত্তর মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক দেশরূপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি শাফিউজ্জামান রানা। 

সভাপতির বক্তব্যে তিনি গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার বাস্তবায়নসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি  বলেন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না।

সভায় আরও বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, নিউজ২১ এর শেরপুর জেলা প্রতিনিধি শান্ত রায়, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক এএম ফিরোজ প্রমুখ। 

বক্তারা বলেন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ওইসময় বিজয় টিভির শেরপুর জেলা প্রতিনিধি জি এম বাবুল, বিএমএসএফ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, রাইসুল ইসলাম রিফাত, জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status