|
ফুয়েল কার্ডে জ্বালানি সুবিধা দিতে কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() ফুয়েল কার্ডে জ্বালানি সুবিধা দিতে কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ অভিযোগ রয়েছে, উপজেলার আওনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা ফুয়েল কার্ডের আবেদন ফরম জমা নেওয়ার নামে কৃষকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন। স্থানীয় একাধিক কৃষক জানান, সরকারি এই সুবিধা পেতে নির্ধারিত কোনো ফি না থাকলেও ফরম জমা ও তালিকাভুক্তির কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, সরকার কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে এই কার্যক্রম চালু করলেও কিছু অসাধু কর্মকর্তা সেটিকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন। এতে প্রকৃত কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি সেবার প্রতি আস্থাও হারাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কৃষকদের হয়রানি বন্ধে উপজেলা কৃষি অফিসের কঠোর নজরদারি কামনা করেছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
