|
ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার গ্রেফতারকৃত আসামী মো. রিফাত শেখ ভাণ্ডারিয়ার ধাওয়া গ্রামের কামাল শেখ এর ছেলে। পুলিশ আজ বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। থানা সূত্রে জানাগেছে, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের গাজী আবু নাঈম নামে এক কলেজছাত্র নিজের মোটরসাইকেল গত সাত রমজানে ইফতারী ক্রয় করার সময় গাড়িটি স্থানীয় বাজারে দাড় করে রাখেন । এসময় চোর রিফাত শেখ মটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর কলেজ ছাত্রের মাতা সাহেলা বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার বিশ্বাস ঘটনা নিশ্চিত করে বলেন,চোর রিফাতকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার গাজীরপুর থানা এলাকা থেকে প্রথমে আটক করা হয়। পরে তার তথ্যমতে শ^শুরবাড়ী চাদপুরের হাজীগঞ্জ ডেরা গ্রামের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে গাড়ি উদ্ধার করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
