ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে জামিনে এসেই তান্ডব চালিয়েছে আ'লীগ নেতা সালাম
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 15 June, 2025, 6:44 PM

ময়মনসিংহে জামিনে এসেই তান্ডব চালিয়েছে আ'লীগ নেতা সালাম

ময়মনসিংহে জামিনে এসেই তান্ডব চালিয়েছে আ'লীগ নেতা সালাম

মাজারের উন্নয়ন নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে বিএনপি নেতাদের উপর হামলা,  শহীদ জিয়া স্মৃতি পরিষদের সাইনবোর্ড, চেয়ার ভাঙচুর করেছে ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য, সন্ত্রাসী আব্দুস ছালাম। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে এঘটনা ঘটে। 

জানা যায়,  ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র নবগঠিত কমিটিতে তোফাজ্জল হোসেন আহমেদকে সদস্য নির্বাচিত করায় সাহেব কাচারি বাজারে শহীদ জিয়া স্মৃতি পরিষদের আয়োজনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে  শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন আহমেদ।  

এসময় ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, আব্দুল মান্নান কাজল প্রমূখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বিনিময় ও আলোচনা শেষে প্রধান অতিথি আলহাজ্ব তোফাজ্জল হোসেন আহমেদসহ ১৫/২০জন নেতাকর্মীসহ মাগরিবের নামাজ পড়ে বের হলে দেখা হয় আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী আব্দুস ছালামের সাথে। 

এসময় বিএনপি নেতাদের দিকে উত্তেজিত হয়ে বিএনপি নেতা ও মাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের দিকে তেড়ে গিয়ে বলে আমরা মাজারের উন্নয়ন করেছি, আর তোরা বিএনপির নেতারা মাজারের দানবাক্সের টাকা ভাগবাটোয়ারা করে খাইতাছ বলে মারমুখী আচরন করায় দুই পক্ষের মাঝে ধ্বাক্কা ধাক্কিসহ চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  

ঘটনার প্রেক্ষিতে মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

এবিষয়ে কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ আহমেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status