|
ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
|
![]() ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত রোববার (১৫ জুন) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। পরে এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে শাহারা বানুর মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
