ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম উদ্দীন সোহেল গ্রেপ্তার
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Sunday, 15 June, 2025, 11:11 AM

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম উদ্দীন সোহেল গ্রেপ্তার

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম উদ্দীন সোহেল গ্রেপ্তার

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস ও  যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। গত  পৌরসভা নির্বাচনে তিনি ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ভারতে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে পিরোজপুর সদর থানায় আনা হয়।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status