|
বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা
মোস্তফা আল মাসুদ, বগুড়া
|
![]() বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জিতু ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। নিহত শাকিল শহরের শিববাটি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিলের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে বয়সের কারণে প্রস্তাবটি পরিবার প্রত্যাখ্যান করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়, যা অবশেষে রক্তাক্ত পরিণতিতে রূপ নেয়। নিহতের পরিবারের অভিযোগ—শনিবার বিকেলে জিতু ও তার সহযোগীরা শাকিলকে শিববাটি শাহী মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ফুলবাড়ী জোড়াঘাটে নিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রাখে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জিতুকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
