ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে খাল দখলের অভিযোগ কারখানার বিরুদ্ধে, জলাবদ্ধ বাসিন্দাদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 June, 2025, 4:33 PM

গাজীপুরে খাল দখলের অভিযোগ কারখানার বিরুদ্ধে, জলাবদ্ধ বাসিন্দাদের মানববন্ধন

গাজীপুরে খাল দখলের অভিযোগ কারখানার বিরুদ্ধে, জলাবদ্ধ বাসিন্দাদের মানববন্ধন

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা এলাকায় খাল পুন:রুদ্ধারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩জুন) সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা সড়ক সংলগ্নে স্থানীয় ইউনিক ওয়াশিং এ্যান্ড ডাইং কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিগত পতিত সরকারের সময়কালীন অর্থাৎ দীর্ঘ ১৭বছর যাবৎ নগরীর ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের বাসিন্দারা বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে পড়েন খাল দখলের কারনে। এছারা আশপাশে কিছু বসতবাড়িকেও দায়ি করেন স্থানীয়রা। দফায় দফায় সিটি-কর্পোরেশনসহ দায়িত্বশীলদের লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ করেন ভূক্তভূগী বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা কারখানা কর্তৃপক্ষকে ফ্যাসিজমের দোসর আখ্যা দিয়ে বলেন, দীর্ঘ ১৭বছর ধরে আমরা এই কারখানার সীমানা প্রাচীর দিয়ে খাল বেদখল বিষয়ে মিমাংশা করে জলাবদ্ধতা নিরসনে আহ্বান জানিয়ে আসছি। তারা তা মানছেন না। ফলে নগরীর তিনটি ওয়ার্ডের লাখো বাসিন্দারা রয়েছেন চরম জনদূর্ভোগে। পানি বন্দি হয়ে পড়ায় সন্তানাদিদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও মসজিদ মাদ্রাসা ও গোরস্থানের কার্যক্রমও হচ্ছে বেহত। 

বক্তারা বলেন, অপরিকল্পিত এই কারখানাসহ কিছু বাসিন্দাদের গৃহস্থাপনা নির্মানের ফলেই আমাদের এই ভোগান্তি। স্থানীয় এক বাসিন্দা মানববন্ধনে এসে তার দূর্দশার বর্ণনা দেয়াকালীন আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে স্থানীয়রা চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠান।

মানববন্ধন শেষে ভূক্তভূগী বাসিন্দারা সিটি কর্পোরেশন বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয়ে ফের অভিযোগ নিয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিক সিটিকর্পোরেশন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সম্মূখে এলাকাবাসির মুখোমুখি হন কারখানা কর্তৃপক্ষের এ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান। 

উভয়পক্ষ দীর্ঘসময় আলোচনা শেষে জানান আপাতত পানি নিষ্কাশনে সাময়িক উদ্যোগ নেয়া হবে। তবে পরবর্তীতে নগর পরিকল্পনাবিদ ও সংশ্লীষ্টদের নিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান কারখানার এ কর্মকর্তা মিজানুর রহমান। তবে বাসিন্দারা এর স্থায়ী সমাধান না পেলে আগামীতে মহাসড়ক অচল করে দেয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনে।

তবে এ বিষয়ে ঠিক কি সমাধান হলো জানতে চাইলে উর্ধ্বতনদের অনুমতিহীন ক্যামেরায় কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।

মানববন্ধনে বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ফারুক খান, বিএনপি নেতা আওয়াল সরকার, জাহাঙ্গীর হাজারি, যুবদল নেতা, ইউসুফ সরকারসহ বাসিন্দারা। এতে অংশ নেন স্থানীয় শতাধিক ভূক্তভূগী বাসিন্দাসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ-সহ উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status