ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাসের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:20 PM

বাসের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

বাসের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় বাসের ধাক্কায় রেশমা আকতার (১৮) নামে এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেশমা আকতার ওই উপজেলার ডাবুয়া ইউনিয়নের মো. মনির হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম জানান, রেশমা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বিউটিফিকেশনের কোর্সের একজন প্রশিক্ষার্থী ছিলেন। প্রশিক্ষণের ক্লাস করতে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে পৌঁছালে ইয়াছিন নগর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা গহিরার জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status