ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
অন্যকে ফাঁসাতে নিজ শিশুকে হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:18 PM

অন্যকে ফাঁসাতে নিজ শিশুকে হত্যা

অন্যকে ফাঁসাতে নিজ শিশুকে হত্যা

জা আর ভাসুরকে ফাঁসাতে গিয়ে এক মাসের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক পাষন্ড মা ।নিহত শিশুর মা ও নানাকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় এলাকাবাসী হতভম্ব হযে গেছেন । দাবি তুলেছেন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির।এ ঘটনায় শিশুটির পিতা লিংকন মিত্র বাদী হয়ে স্ত্রী মনিষা অধিকারী(২০) ও শশুর অবকাশ অধিকারীকে(৫০) আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদেরকে ৫দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রোববার (২০ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট শান্তি কুটিরের পাশের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুককে রোববার বিকেলে এক ব্যক্তি ফোন করে জানান যে, শান্তি কুটিরের পাশের বাড়িতে এক মাসের একটি শিশু পুত্র হারিয়ে গেছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান।ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় এক মাস বয়সের শিশু এন্ড্র সীমিয়ন মিত্রের মা মনিষা অধিকারীর (২০) কথা-বার্তায় তাঁর সন্দেহ হয়।

তিনি সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোকজন বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। মনিষা অধিকারী ওয়াবাদারহাট গ্রামের লিংকন মিত্রের স্ত্রী।শিশুটি ওই দম্পত্তির প্রথম ও একমাত্র সন্তান। লিংকন মিত্র ঢাকায় চাকুরি করেন। তিনি এসময় বাড়িতে ছিলেন না।এ ঘটনায় এলাকাবাসী হতভম্ব হযে গেছেন।দাবি তুলেছেন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে জা ও ভাসুরকে ফাঁসাতে গিয়ে মনিষা এ ঘটনা ঘটিয়েছে।

অন্যকে ফাঁসাতে নিজ সন্তানকে হত্যার মতো ঘটনা যারা ঘটাতে পারে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status