|
নাসিরনগর তিতাস নদীতে ডুবে দুই বোনের মৃত্যু;
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
|
![]() নাসিরনগর তিতাস নদীতে ডুবে দুই বোনের মৃত্যু; প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল সারাদিন ঝড় বৃষ্টির ফলে বিকেলে গোকর্ণ মধ্যপাড়ার প্রবাসী মিনার আলীর মেয়েরা আকাশিয়া মাঠ থেকে গরু আনতে গিয়ে খালের প্রবল স্রোতে ভেসে যায় আপন দুই বোন। রাতভর খোঁজাখুঁজির পর আজ(শনিবার) তাদের মৃত্যু দেহ উদ্ধার করা হয়। মেয়েদের এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে দিশেহারা প্রবাসে থাকা বাবা মিনার আলী। কান্নাজড়িত কণ্ঠে বলেন,“ওরা আমার আদরের সন্তান, কে জানতো এমনভাবে ফিরে আসবে! মেয়েদের চাচা জালাল আহম্মেদ কান্না করতে করতে বলেন, বৈরী আবহাওয়া আমরা সারারাত নৌকা নিয়ে তাদের অনেক খোজাঁখুজি করে ও পাই নাই। আজকে সকালে একজনের লাশ নদীতে ভেসে উঠেছে, অপরজনের লাশ মাছের জালে উঠে।আমার কলিজা টুকরো গুলো শেষ হয়ে গেছে। স্থানীয় কৃষক জাহিদ মিয়া জানান,আমরা শুনিছি সন্ধ্যার দিকে তারা খালের পাশে ছিল, হঠাৎ পানির স্রোত বেড়ে গেলে হয়ত তারা দুজনেই ভেসে যায়। স্রোত এতটাই প্রবল ছিল যে কিছু করার সুযোগই পাইনি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, এই ঘটনা খুবই মর্মান্তিক এ পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশগুলো তদন্ত সাপেক্ষে দাফনের ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, খবর পেয়ে আমি এসিল্যান্ড ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে রাতে খুঁজাখুঁজির পরও পাইনি। মেয়ে দুটোর মায়ের সাথে কথা বলে জানতে পারি গরু আনতে নদীর পাশে যায় তারা। পরে সন্ধ্যার সময় গরুগুলো বাড়িতে চলে এলেও মেয়েরা বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি পরে মাইকিং করে পুরো এলাকায় নিখোঁজের সংবাদ জানানো হয়। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলেও কোন খোঁজ না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভৈরবে ডুবুরিদের খবর দেয়। ডুবুরিরা আসার আগেই সকালে লাশ দুটো নদী পাওয়া যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
