|
টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর চালু
নতুন সময় ডেস্ক
|
![]() টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর চালু ২,৬০০ বর্গফুট আয়তনের এই স্টোর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে টেকনোর নতুন যুগের সূচনা হলো। এই স্টোরে গ্রাহকরা সম্পূর্ণ ইন্টারেক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই-সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু ইনোভেটিভ প্রডাক্ট। এর মধ্যে রয়েছে মেগা মিনি গেমিং জি১, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা(গ্লাস), ডায়নামিক ১, স্মার্টওয়াচ এবং বিস্তৃত পরিসরের, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইস সহ অন্যান্য ইনোভেটিভ এআইওটি প্রডাক্ট এক্সপেরিয়েন্স করার সুযোগ পাবেন। এই জমকালো লঞ্চ ইভেন্টের থিম ছিল ‘দ্যা এরা অব টেকনো এআই’। এই অনুষ্ঠানে প্রযুক্তিপ্রেমী, ইন্ড্রাস্টির স্টেকহোল্ডার এবং পরিচিত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন; অংশগ্রহণ করেন মিনার আহমেদ, জেফার, হাবিব ওয়াহিদ এবং মাশার মতো জনপ্রিয় শিল্পীরা। এই উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফর্মেন্সের পাশাপাশি আজরা মাহমুদের তত্ত্বাবধানে একটি স্টাইলিশ এআই লাইফস্টাইল ফ্যাশন শো’র আয়োজন করা হয় পাশাপাশি দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারাও উপস্থিত ছিলেন; তাদের উপস্থিতি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবার মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করে। এই আয়োজনের আরও একটি মূল আকর্ষণ ছিল ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশ লঞ্চ উদযাপন। উপস্থিত অতিথিরা এই সিরিজের বিভিন্ন ফিচার উপভোগ করার সুযোগ পান। এই সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা, ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটারপ্রুফিং রেজিস্ট্যান্স ফিচার। ক্যামন ৪০ সিরিজ ইতোমধ্যেই মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই ইভেন্টটি ভক্ত এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য রিয়েল টাইমে এই সিরিজের বিভিন্ন ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করে। আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, এই ফ্ল্যাগশিপ স্টোরটি শুধুমাত্র একটি রিটেইল স্পেস নয়; বরং এটি এমন একটি জায়গা যেখানে গ্রাহকরা টেকনোর লেটেস্ট সব ইনোভেশন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। এছাড়া, ফিউচারিস্টিক ইনোভেশনের মাধ্যমে টেকনো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
