ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:01 PM

ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসের প্রথম দিন তাদের বিবাহোত্তর সংবর্ধনা। গত বছরই তাদের আকদ হয়ে গেছে। বর হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।

বিয়ের জন্য তোড়জোড়ে প্রস্তুতি নিচ্ছেন সুদর্শনী ফারিয়া। এ জন্য অভিনয় থেকে ছুটি নিয়েছেন। ‘দেবী’ ছবির এ অভিনেত্রী গত ১৫ দিন ধরে শুটিংয়ে নেই।

বিয়ের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই বাবাকে মনে পড়ছে ফারিয়ার। প্রয়াত বাবার স্মরণে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া।

নিজের ফেসবুক পেজে রোববার এ স্ট্যাটাস দেন। যাতে অনেকেই লাইক ও কমেন্ট করেছেন।

শবনম ফারিয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘যে দিনটি দেখার জন্য তুমিই সবচেয়ে বেশি অপেক্ষা করেছ, সেই দিনটি এগিয়ে আসছে; কিন্তু অদ্ভুতভাবে তুমিই নেই। প্রতিটা ঘটনা ঘটে, আর আমি কল্পনা করার চেষ্টা করি- তুমি থাকলে কী কী হতো! তুমি আমার হাতে মেহেদি দেখলে কী বলতে কিংবা বিয়ের শাড়ি কেনার সময় তোমার অবজারভেশন কী থাকত, তুমি মেহমানদের কী খাওয়াতে চাইতে, তুমিও কি সবুজ পাঞ্জাবি পরতে? কিংবা সব সময়ের মতো তুমি চাইতে মান্না দের কিছু গান বাজুক অথবা সবার অনুরোধে তুমিও কি দুলাইন কবিতা শোনাতে? বাবা, মা গল্প বলে- ছোটবেলা তুমি অফিসের কাজে বাসার বাইরে থাকলে আমি খুব বিরক্ত করতাম, খেতে চাইতাম না, তোমার আবৃত্তি শুনিয়ে খাওয়াতে হতো! আমার না ভীষণ তোমার কণ্ঠ শুনতে মন চায়। কী আজব দুনিয়ার নিয়ম। যে ঘটনায় যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, তাকে ছাড়াই সব আনন্দ, সব আয়োজন! কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status