ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সারার ডেটে যাওয়ার প্রস্তাবে রাজি আরিয়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 January, 2019, 3:59 PM

সারার ডেটে যাওয়ার প্রস্তাবে রাজি আরিয়ান

সারার ডেটে যাওয়ার প্রস্তাবে রাজি আরিয়ান

সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান সম্প্রতি বেশ আলোচিত হচ্ছেন। বাবার সঙ্গে এক চ্যাট শোতে গিয়ে বলিউডের দুই অভিনেতাকে তার পছন্দের কথা জানান। এদের একজন রণবীর কাপুর, অন্যজন কার্তিক আরিয়ান।

ওই অনুষ্ঠানে কার্তিক আরিয়ানের সঙ্গে কফি ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সারা। এর জবাব দিয়েছেন কার্তিক। তিনি বলেছেন- যে কোনো সময় সারার সঙ্গে তার ডেট হতে পারে।

সম্প্রতি করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বাবা সাইফ আলী খানের সঙ্গে উপস্থিত হন বলিউডে অভিষেক হওয়া সারা আলী খান। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করার ইচ্ছার কথা জানান। আর কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটে যাওয়ার আগ্রহ দেখান।

সম্প্রতি কার্তিককে সারার ওই প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে কার্তিক বলেন, ‘সারার সঙ্গে কফি ডেটে যাওয়ার জন্য আমি তৈরি আছি। এখন সারা আমাকে সময় আর জায়গা জানালেই সেটি সম্ভব হবে’।

এদিকে সারা-কার্তিকের রসায়ন নিয়ে বলিউডে অনেকেরই আগ্রহ দেখা গেছে। শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিকুয়ালে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সারা ও কার্তিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status