ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বাস্থ্য কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 3:57 PM

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বাস্থ্য কর্মকর্তা

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বাস্থ্য কর্মকর্তা

লক্ষ্মীপুরে অটোরিকশা উল্টে এক সরকারি কর্মকর্তা নিহত ও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার রাজিবপুর ও যাদৈয়া এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহত কাজী সিরাজ উদ্দিন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা। আর আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, সকালে পার্বতীনগর ও বাঙ্গাখাঁ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের জন্য উপজেলা পরিষদ থেকে বের হন স্বাস্থ্য পরিদর্শক সিরাজ উদ্দিন। তিনি অটোরিকশায় পার্বতীনগর যাচ্ছিলেন।

এ সময় তিনি রাজিবপুর এলাকায় পৌঁছলে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সিরাজ উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের যাদৈয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩৫ জন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ ইউনুস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আশঙ্কাজনক ৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে চালকসহ সহযোগীরা পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্য কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এক কলেজছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status