ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিচ্ছেদ ইস্যুতে যা জানালেন সাবিকুন নাহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 May, 2026, 4:06 PM
সর্বশেষ আপডেট: Sunday, 10 May, 2026, 4:27 PM

বিচ্ছেদ ইস্যুতে যা জানালেন সাবিকুন নাহার

বিচ্ছেদ ইস্যুতে যা জানালেন সাবিকুন নাহার

বিয়ের ৪ মাসের মাথায় আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার বিচ্ছেদ হয়েছে। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই তাদের বৈবাহিক সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে এবং আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন গোপন ছিল। 

ওই ইস্যুতে ত্বহার সাবেক স্ত্রী সাবিকুন নাহার বলেছেন, ‘নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম। দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। কিন্তু নানা কারণে সেই সম্পর্ক আর টেকেনি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে আমাদের বিচ্ছেদ হয়ে যায়।’

গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের মাধ্যমে তারা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকেছিল মাত্র চার মাস। এর আগেও পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের প্রথম দফার বিচ্ছেদ ঘটে।

দ্বিতীয়বার বিয়ের পর সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা থাকলেও শেষ পর্যন্ত চাঁদরাতেই নেওয়া ওই কঠিন সিদ্ধান্তে আবারও আলাদা হয়ে গেলেন এই দম্পতি।

আবু ত্বহা মোহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তার আলোচনায় কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সমস্যা এবং মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকে।

তিনি ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ ও পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করার পাশাপাশি দ্বীনি বিষয়ে স্বশিক্ষিত। ২০২৩ সালের জুনে, আদনান তার তিন সঙ্গী এবং গাড়িচালকসহ ঢাকায় যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন। আট দিন পর তিনি রংপুরে তার শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status