|
ধামরাইয়ে মাদক ব্যবসার টাকার ভাগাভাগির বিরোধে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ধামরাইয়ে মাদক ব্যবসার টাকার ভাগাভাগির বিরোধে কুপিয়ে হত্যা নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ্ব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও ছিনতাইসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (৩১) এবং একই এলাকার শাহজাহানের ছেলে শাহিনের সঙ্গে ফিরোজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যার দিকে ওই দুই ব্যক্তির সঙ্গে ফিরোজের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে সাভারের একটি হাসপাতালে এবং পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “মাদক ব্যবসা নিয়ে ফিরোজের সঙ্গে জহিরুল ও শাহিনের বিরোধ ছিল। সম্প্রতি ফিরোজ কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফেরে। শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
