|
রামগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() রামগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত ৩০ মে শুক্রবার বিকাল ৩টায় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২০১৮ইং সনে ধানেরশীষ প্রতীকে বিএনপি থেকে মনোনিত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মাহাবুবুর রহমান বাহার ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল পিন্টু, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, বিএনপি নেতা ভিপি শাহ আলম, যুবদল নেতা আবুল বাশার সতু, আওরঙ্গজেব বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন, পৌর ছাত্রদল আহবায়ক শাহীন আলম মুন্না ও সদস্য সচিব হুমায়ুন কবীর সাদ্দাম প্রমূখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
