|
জেলা যুবদলের আয়োজনে কিশোরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() জেলা যুবদলের আয়োজনে কিশোরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন শুক্রবার (৩০ মে) দুপুরে কিশোরগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে শহরের নগুয়া এলাকায় জেলা যুবদলের সহ- সভাপতি মোস্তাক আহমেদ শাহীন এর আয়োজনে গণভোজ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম। তিনি আরও বলেন, আমরা বিচার ও সংস্কারের অগ্রগতি ১০ পার্সেন্টও লক্ষ্য করছি না। আপনাকে সম্মান জানিয়ে বলতে চাই আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে অন্তবর্তী সরকারকে বাংলাদেশের মানুষের মাঝে দিয়েছি। আমরা চাই না এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে হবে। আমি অনুরোধ করবো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও দুর্যোগের আবাশ লক্ষ্য করছি। আবারও পতিত স্বৈরাচারের দোসররা মাথাছাড়া দিয়ে উঁকি মারার চেষ্টা করছে। আমরা যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত রাজপথে আছি। জিয়াউর রহমানের কথা স্মরণ করে শরীফুল আলম আরও বলেন, বিদেশে শ্রমিকদেরক পাঠানো এবং আজকে দেশে যে রেমিট্যান্স আসে বাহির থেকে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। গার্মেন্টস থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার আসে, গার্মেন্টস শিল্পের বিকাশ, মহিলাদের কর্মসংস্থান তার শুরু তিনিই করেছিলেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধাপে ধাপে তার অবদান। আজকে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কিংবা মানবিক মূল্যবোধ বলেন সমস্তক্ষেত্রে তার শাসনামালে তিনি ভূমিকা রেখেছেন। মানুষের ভোটের অধিকারের কথা তিনি বলেন, ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। আজকে আমাদের ভোটের অধিকারের জন্য এখনও কথা বলি, এখনও মিছিল করতে হয়। প্রতিটি মুহুর্তে এদেশের মানুষ তার অধিকারের জন্য রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়েছে। আন্দোলন করেছে। পুলিশের লাঠিপেটা খেয়েছে। তারপরও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের অধিকারের প্রশ্নে আপোষ করে নাই। অসংখ্য সহকর্মীকে হারালাম। আবারও ভোটের জন্য কেন রাজপথে নামতে হবে? আমি আশা করি অবিলম্বে অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করবেন। দৃশ্যমান করবেন বিচার প্রক্রিয়া। স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার না করে দৃশ্যমান সংস্কার না করে আমরা দেখতে পাচ্ছি বিএনপিকে মানুষের কাটগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপি মানুষের অধিকার আদায়ে সবসময় সংগ্রাম করেছে। জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সহ সভাপতি গোলাম মোস্তফা পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
