|
মাঠে ফিরেই বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন তামিম
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাঠে ফিরেই বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন তামিম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া ভিডিওর ক্যাপশনে তামিম লিখেছেন, ‘অসুস্থতার পর প্রথমবার মাঠে ফিরলাম। আলহামদুলিল্লাহ।’ দর্শক-সমর্থকরা তার ফেরায় অভিনন্দন জানিয়েছেন। ভিডিওটি ইতোমধ্যে কয়েকশ শেয়ারও হয়ে গেছে। ডিপিএল চলাকালে ঈদের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। মৃত্যুর মুখ থেকে সে যাত্রায় বেঁচে ফেরেন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পরেছে। পরানো হয় রিং। এরপর ধীরে ধীরে সেরে ওঠেন তামিম। এত বড় অসুস্থতার পর স্বাভাবিকভাবেই তামিম ছিটকে যান মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসক যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তখন বলেছিলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।’ তামিম যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন, তাতে খুব দ্রুতই হয়ত তাকে মাঠের ক্রিকেটে দেখা যাবে! |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
