ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
হরিরামপুরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
শুভংকর পোদ্দার, হরিরামপুর
প্রকাশ: Sunday, 25 May, 2025, 2:11 PM

হরিরামপুরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

হরিরামপুরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে সাফায়াত হোসেন (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান। সাফওয়ান দিয়াপাড় গ্রামের শরিফ হোসেনের ছেলে।

স্থানীয়রা বলেন, খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ীর উত্তর পাশে থাকা একটি ডোবার পানিতে ভাসতে থাকে। পরবর্তীতে তার মা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন গিয়ে ছেলেকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজনসহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুর চাচা আরিফ হোসেন বলেন, এক সপ্তাহ আগে মোটরসাইকেলের ধাক্কায় তার বোন জামাই মারা যান। আজ তার আদরের ভাতিজা বাড়ির পাশের ডোবায় ডুবে মারা গেলো। এতে আমাদের পরিবারের বিশাল এক শোকের ছায়া নেমে এসেছে।

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, স্থানীয়রা ডোবার পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status