ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
সাতক্ষীরায় বাস ও ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 25 May, 2025, 2:08 PM

সাতক্ষীরায় বাস ও ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

সাতক্ষীরায় বাস ও ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

সাতক্ষীরায় ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫জন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, খুলনার পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত মোস্তাকিমের মা শাপলা খাতুন (২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী।আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিহত শিশু মোস্তাকিম রোববার সকালে তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সাথে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সাতক্ষীরায় আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছুলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status