ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 May, 2025, 2:22 PM

বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

রাজশাহীর বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার  উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ২৫ মে, বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয়। 

ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে ভূমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,  মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। 

ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর সহজতর করতে বক্তারা আহ্বান জানান। প্রশ্নোত্তর পর্বে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের নানা প্রশ্নের জবাব দেন সহকারী কমিশনার মেহেদী হাসান। আগামী ২৭ মে পর্যন্ত চলবে এই ভূমি মেলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status