ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সাবেক এমপি এসএম শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা!
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 4:10 PM

সাবেক এমপি এসএম শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা!

সাবেক এমপি এসএম শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা!

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) সংসদীয় আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এসএম শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিজ্ঞ আদালত। ১৭ মে পটুয়াখালী অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুন-অর-রশীদ এ আদেশ প্রদান করলেও বুধবার (২১ মে) বিষয়টি প্রকাশ পায়।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের ( পিপি) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, গত ১৪ মে দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত হয়ে আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করেন। এতে আদালত এস এম শাহজাদাসহ ৪ আসামির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা থানাধীন বেতাগী সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামের সায়েদ আলী খান বাড়ির দরজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্বঘোষণা অনুযায়ী বেতাগী সানকিপুর ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিকেল ৪টার সময় কাউন্সিল অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা ও অস্ত্রধারী ক্যাডাররা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, লোহার রড ও ককটেল বোমা নিয়ে উপস্থিত হয়ে ৪-৫টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত করে৷ 

এ ঘটনায় ২০২৫ সালের ১৩ মার্চ বিএনপির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য শাহজাদাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে দশমিনা থানায় মামলা করা হয়। এসএম শাহজাদা সাবেক সিইসি নুরুল হুদার বোনের ছেলে। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status