|
শেরপুরে ৮১ বোতল মদ ও দুই মাদক কারবারি গ্রেফতার
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শেরপুরে ৮১ বোতল মদ ও দুই মাদক কারবারি গ্রেফতার গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের আজাদ হোসেন এর ছেলে মোঃ আব্বাস আলী (২০) ও একই উপজেলার গজারীপাড়া গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে মোঃ শহিদুল ইসিলাম (২৬)। র্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপ যোগে রওনা করেছে। ওই গোপন সংবাদের প্রেক্ষিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা মোঃ আব্বাস আলী ও মোঃ শহিদুল ইসলামকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। এব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
