ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গৃহবধূকে হত্যা করে স্বামী পলাতক, পাশে কাঁদছিল ছয় মাস বয়সী শিশু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 4:06 PM

গৃহবধূকে হত্যা করে স্বামী পলাতক, পাশে কাঁদছিল ছয় মাস বয়সী শিশু

গৃহবধূকে হত্যা করে স্বামী পলাতক, পাশে কাঁদছিল ছয় মাস বয়সী শিশু

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় একটি কক্ষের মেঝে থেকে পোষাক শ্রমিক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। পাশেই কাঁদছিল তার ছয় মাস বয়সী শিশু কন্যা।

বুধবার (২১ মে) সকাল ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার পশ্চিম পাড়া গ্রামের শেখ বাড়ি মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত গৃহবধূ হলেন, আকলিমা আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আকলিমা ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আকলিমার খালাতো ভাই সোহরাব জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে ধারালো অস্ত্রের আঘাতে আকলিমাকে হত্যা করে তার নিজ স্বামী পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে তিন সন্তান রয়েছে। সকাল ৯টার দিকে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা এগীয়ে গেলে ঘরের মেঝেতে আকলিমার নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন।

বাড়ির মালিক জয়নাল আবেদীন জানান, দরজা খোলা দেখে ভাড়াটিয়ারা ডাকাডাকি করেন দরজা বন্ধ করার জন্যে। সারা না পেয়ে এগীয়ে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, নিহতের শরীরে আঘাঁতের চিহ্ন রয়েছে। তার স্বামী পলাতক এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status