ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কাপাসিয়ায় ইয়াবাসহ ৬ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 11:20 AM

কাপাসিয়ায় ইয়াবাসহ  ৬ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

কাপাসিয়ায় ইয়াবাসহ ৬ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। সোমবার (,১৯ মে ) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মন্ডল এর নির্দেশে এসআই মনিরুল ইসলাম ও এস আই শুভ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। 

এসময় ১৬ পিস ইয়াবা ও ২৮৫ গ্রাম গাঁজাসহ শীর্ষ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন,১। মোঃ রফিক (৪৫) পিতা-আব্দুল লতিফ ২। মোঃ সেলিম সরকার (৩৩) পিতা-মৃত ইসলাম উদ্দিন ,উভয় সাং-উত্তর খামের ৩। নাজমুল (৩০) পিতা- হারুন মিয়া সাং- গোসাইর গাঁও ৪। মোঃ জহিরুল ইসঃ (২২), পিতা-মোঃ জয়নাল আবেদীন সাং-সালদৈ ৫। মোঃ খলিলুর মিয়া (২৫) পিতা-লোকমান হোসেন ৬। মোঃ সানি মিয়া (২১) পিতা- রহমত উল্লাহ সালদৈ সর্বসাং কাপাসিয়া।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status