|
এবার ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য
নতুন সময় ডেস্ক
|
![]() এবার ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য মঙ্গলবার (২০ মে) ব্রিটিশ পার্লামেন্টে এক ঘোষণায় পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনার ওপর বিরতি দেওয়া হয়েছে এবং তেল আবিব থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, “পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ।" এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় ইসরায়েলি হামলায় শিশুদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণে ফিলিস্তিনি শিশুদের হত্যা মেনে নেওয়া যায় না। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির মুক্তি এখন সবচেয়ে জরুরি।" তিনি আরও বলেন, "গাজায় শিশুদের দুর্ভোগ এখন একেবারেই অসহনীয় মাত্রায় পৌঁছেছে।" এই নিষেধাজ্ঞার একদিন আগেই যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা— তিনটি দেশের সরকার গাজায় যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে সহিংস অভিযান চালানোর জন্য ইসরায়েলের সমালোচনা করেছিল। যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কড়া প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, “আজকের ঘোষণা নতুন কিছু নয়। যুক্তরাজ্যের বর্তমান সরকার আগেই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা থামিয়ে দিয়েছিল। নিষেধাজ্ঞাগুলো অযৌক্তিক ও দুঃখজনক।” তারা হুঁশিয়ারি দিয়ে আরও জানায়, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলকে লক্ষ্য অর্জনের পথ থেকে সরাতে পারবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
