|
সাতক্ষীরার শ্যামনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার শ্যামনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির শ্যামনগর উপজেলা সভাপতি হাফেজ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ মোঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সাংবাদিক আলহাজ্ব আবু কওছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম ডাঃ মোঃ লোকমান হোসেন, আলহাজ্ব মোঃ নুরুল আমিন,বিশিষ্ট আর্মি ম্যান গোলাম সারোয়ার, সাংবাদিক জি,এম,আমিনুর রহমান,মোঃআনিসুজ্জামান। কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির শ্যামনগর উপজেলার সকল ইউনিয়ন সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি উপস্থিত ছিলেন ও বিভিন্ন বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,আইন মেনে সমিতির সকল প্রকার নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান। দীর্ঘ ২ ঘন্টার আলোচনায় উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মালিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ। তারা বলেন ওষুধ কোম্পানি গুলো বিভিন্ন সময় মেয়াদ উর্ত্তিন্ন ওষুধ ফিরিয়ে নিতে বিলম্ব এবং পূনরায় এসব ওষুধ বদলি করে আনতে দীর্ঘ কালক্ষেপন করে থাকেন। এজন্য তারা প্রচুর লোকসানের সন্মুখীন হয়ে থাকেন। এছাড়া শ্যামনগর উপজেলা কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদত্ত আহ্বান জানান। সকল সমস্যা নিরসনে সবাইকে মতবিরোধ ভুলে গিয়ে ব্যাবসায়ী হয়ে এক অপরের বিপদ আপদে সমন্বিত ভাবে কাজ করার জন্য সকলের দৃষ্টি কামনা করেন। এবং বাজারে ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এছাড়াও ফার্মেসীতে রেজিস্ট্রার্ড চিকিৎসকের অনুমতি ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার জন্য বক্তরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।এবং আমরা সকল কেমিস্টস্ ভাইরা সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
