ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
আইন নিজের হাতে তুলে নিলে বরদাশত করা হবে না: ডিএমপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 May, 2025, 8:43 PM

আইন নিজের হাতে তুলে নিলে বরদাশত করা হবে না: ডিএমপি

আইন নিজের হাতে তুলে নিলে বরদাশত করা হবে না: ডিএমপি

কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের উপপরিচালক (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে।’

তালেবুর রহমান বলেন, ‘তারা মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেতে তিনজনকে থানায় নিয়ে আসে। পরে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদেরকে আজ বিকেল সাড়ে ৩টায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হলো। এছাড়া, কোন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনভাবেই বরদাশত করা হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status