ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জের রাহাতের গলিত লাশ উদ্ধার সোনাইমুড়ির জয়াগ থেকে
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Tuesday, 20 May, 2025, 8:20 PM

রামগঞ্জের রাহাতের গলিত লাশ উদ্ধার সোনাইমুড়ির জয়াগ থেকে

রামগঞ্জের রাহাতের গলিত লাশ উদ্ধার সোনাইমুড়ির জয়াগ থেকে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ১৭দিন পর সোমবার সোনাইমুড়ি সড়কের জয়াগ এলাকার একটি ডোবা থেকে ব্যাটারিচালিত অটো রিক্সা চালক রাহাত (১৯)এর গলিত লাশ উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ। 

রাহাত রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের খাসের বাড়ীর ইউসুফ কামালের ছেলে। ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর জানান, সোমবার বিকেলে সোনাইমুড়ী-চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কের পূর্ব পাশে জয়াগ গ্রামের জেলেরা বাড়ির পাশের একটি ডোবায় মাছের পোনা ছাড়ার জন্য কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার ভেতরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ দেখতে পান। 

বিষয়টি সোনাইমুড়ি থানা পুলিশকে অবগত করলে তারা লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাবা ইউসুফ কামাল আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে জামা-কাপড় দেখে লাশটি তার ছেলে রাহাতের শনাক্ত করেন।

অটোরিক্সা চালক রাহাত হোসেনের বাবা ইউছুফ কামাল বলেন, তাঁর ছেলে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ১৬-১৭ দিন আগে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে না ফেরায় রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, বেশ কিছুদিন আগে হত্যাকান্ডের ঘটনা ঘটায় গলিত লাশটির হাড় বের হয়ে এসেছে। লাশটি থানায় নিয়ে আসা হয়। এরপর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার লাশটি ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হবে। তিনি আরো জানান পরিবারের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাহাতকে হত্যা করে তাঁর অটোরিক্সাটি ছিনতাই করেছে। 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, অটোরিক্সা চালক রাহাত চলতি মাসের ২ তারিখে নিখোঁজ হলে তার বাবা ইউসুফ কামাল ঐদিন রাতেই রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরদিন ৩মে সোনাইমুড়ি এলাকা থেকে ব্যাটারীবিহীন অটোরিক্সাটি উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status