|
অনলাইন পণ্য কিনে আইফোন পেল ক্রেতা
নতুন সময় ডেস্ক
|
![]() অনলাইন পণ্য কিনে আইফোন পেল ক্রেতা রবিবার (১১ মে) এক অনুষ্ঠানের মাধ্যামে প্রতিষ্ঠানটি র্যাফেল ড্র'য়ে জেতা বিজয়ীদের পুরস্কার তুলে দেন। প্রথম পুরষ্কার আইফোন ১৬ প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরষ্কার এয়ার কন্ডিশনার ও তৃতীয় পুরষ্কার ডিজাইনার ব্যাগ। বাকিরা বিলাসবহুল পারফিউমসহ আরও অনেক পুরস্কার জিতে নেয়। অনুষ্ঠানে বিউটি বুথ এর প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, আমাদের গ্রাহকদের ঈদের আনন্দকে দিগুণ করতেই এমন আয়োজন। আমরা ২০২১ সাল থেকে গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ করে আসছি। এমন আয়োজন আগামীতেও চলমান থাকবে, যাতে করে গ্রাহক পণ্য কিনতে আরও বেশি আগ্রহী হয়। প্রসাধনী ব্র্যান্ড বিউটি বুথ গেল কয়েক বছরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক আইটেম বিক্রিতে দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিষ্ঠানটি নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক আইটেমের পাশাপাশি জাপান, তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ানসহ বিভিন্ন বহুজাতিক নামকরা ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
