ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
কাপাসিয়ায় তিন কৃষকের বাড়ি থেকে ৪ গরু চুরি
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
প্রকাশ: Monday, 12 May, 2025, 8:36 PM

কাপাসিয়ায় তিন কৃষকের বাড়ি থেকে ৪ গরু চুরি

কাপাসিয়ায় তিন কৃষকের বাড়ি থেকে ৪ গরু চুরি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা তিন কৃষকের  বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে বাড়ির গোয়ালঘর থেকে গরুর রশি কেটে ৪টি গরু চুরি হয়। কৃষকেরা হলো, উপজেলার কপালশ্বর গ্রামের আলম মিয়ার ১ টি, নুরুল ইসলামের ১ টি ও বিল্লাল মিয়ার ২ টি।

ভুক্তভোগী বিল্লাল মিয়া জানান, গতকাল রবিবার দিবাগত রাত ১২টা থেকে  আজ ভোর ৫টার মধ্যে এই চুরি হতে পারে। ভুক্তভোগী বিল্লাল মিয়া আরো বলেন, আলম মিয়ার এক লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, নুর ইসলামের দেড় লাখ টাকা মূল্যের একটি গাভীন গরু ও আমার ৩ লাখ টাকা মৃল্যের ২ টা গাভীন গরু।

বেলাশী গ্রামের সাাবেক ইউপি সদস্য আ. বারি জানান, বাড়ি থেকে ৪ টি বড় গরু চুরি হয়েছে যার প্রতিটা গরুর বাজার মূল্য অন্তত লাখ টাকা।'তিনি বলেন, আমাদের সবার মধ্যেই চুরির আতঙ্ক কাজ করছে।

নুরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় মামলা করিনি। তবে আমি চাই এভাবে আর কোনো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়।' যোগাযোগ করা হলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, 'বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। এখনই জানলাম। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।' 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status