|
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা
মোঃ নুর নবী জনি, নারায়ণগঞ্জ
|
![]() বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলা আওতাধীন মদনপুর ইসলামিয়া সুপার মার্কেটের আসে পাশে সকল দোকান পাঠ ও হোটেল এবং আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন,বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই টিপু,ইদ্রিস,প্রকৌশলী শাহ্-আলম রনিসহ গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ। অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ আশপাশের ১০/১৫ টি দোকান সহ আবাসিক বাড়িতে আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫ টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩৫০ ফুট পাইপ অপসারণ পূর্বক জব্দ করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে নবাবী স্বাদ চাইনিজসহ অবৈধ আবাসিক গ্রাহকদের নিকট হতে দুই লক্ষ টাকা জড়িমানা আদায় করেন। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
