ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
'আপনি জামা খুলতে ভুলে গেছেন'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 January, 2019, 4:03 PM

'আপনি জামা খুলতে ভুলে গেছেন'

'আপনি জামা খুলতে ভুলে গেছেন'

কারিশমা তান্নাকে চেনেন? একতা কাপুরের ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ দিয়ে তার ক্যারিয়ার শুরু। টেলিভিশনে তুমুল জনপ্রিয় সেই ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। কয়েক মাস আগে ‘সঞ্জু’ ছবিতেও তার অভিনয় নজর কেড়েছিল। সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এবার ট্রোলিংয়ের শিকার হলেন।

সম্প্রতি বাথটবে শুয়ে থাকা একটি ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন কারিশমা। তিনি লিখেছেন, কী ক্যাপশন হবে বুঝতে পারছি না। সাহায্য করবেন?

কালো পোশাকে বেশ অন্যরকম দেখাচ্ছে তাকে। কিন্তু ওই পোশাকের কারণেই ট্রোলড হতে হয়েছে তাকে।
'আপনি জামা খুলতে ভুলে গেছেন'

'আপনি জামা খুলতে ভুলে গেছেন'


কেউ ক্যাপশন সাজেশন দিয়েছেন, ‘যখন আপনার স্নান করতে ইচ্ছেই করে না।’ কেউ লিখেছেন, ‘এত ঠাণ্ডা পড়েছে, স্নান করব না।’ আবার কেউ সাজেশনের বদলে লিখেছেন, ‘সকলে তো জামাকাপড় খুলেই স্নান করে। আপনি বোধহয় জামা খুলতে ভুলে গিয়েছেন।’ অভিনেত্রীর পোশাক নিয়েই মূলত কটাক্ষ করেছেন সোশ্যাল ইউজাররা।

পোশাকের কারণে সোশ্যাল ওয়ালে ট্রোলিং নতুন নয়। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, ফতিমা সানা শেখ— তালিকাটা লম্বা। অভিনেত্রীরা বারবার প্রশ্ন তুলেছেন, পোশাক নির্বাচনের স্বাধীনতা তো প্রত্যেকেরই রয়েছে। সেই পোশাকে ছবি দেওয়ার স্বাধীনতাও। কিন্তু ট্রোলিংয়ের নামে সোশ্যাল ইউজারদের মর‌্যাল পুলিশ হওয়ার দায়িত্ব কে দিল, উঠছে এ প্রশ্ন। যদিও ট্রোলড হওয়া নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কারিশমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status