ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এরশাদের অবর্তমানে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 18 January, 2019, 4:09 PM

এরশাদের অবর্তমানে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান

এরশাদের অবর্তমানে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে বা চিকিৎসার জন্য বিদেশে থাকাকালে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এ নিয়োগ দিয়েছেন, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ সংসদের বিরোধী দলের নেতা। আর জিএম কাদের বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করবেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status