ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চলে গেলেন মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 18 January, 2019, 4:00 PM

চলে গেলেন মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী

চলে গেলেন মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী

চলে গেলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং সাবেক সংসদ সদস্য আশরাফুন নেছা মোশারফ (ইন্নালিল্লাহি রাজিউন)। মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বীর মুক্তিযোদ্ধা আশরাফুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, আশরাফুন নেছা মোশারফ মিরপুর-মোহাম্মদপুর-তেজগাঁও ও ধানমণ্ডি উত্তর এলাকার সংসদ সদস্য ছিলেন। তিনি এমসিএ স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম ডাক্তার মোশাররফ হোসেনের স্ত্রী। আশরাফুন নেছা নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status