ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন সেই পূর্ণিমা রানী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 18 January, 2019, 3:56 PM

আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন সেই পূর্ণিমা রানী

আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন সেই পূর্ণিমা রানী

একাদশ সংসদে সংরক্ষিত আসনের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২০০১ সালের ভোটে বিএনপি-জামায়াত জোটের জয়ের পর ধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা রানী শীল।

ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম বিক্রি শুরুর দিনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

পূর্ণিমা বলেন, ধর্ষণ বা গণধর্ষণ যা–ই হোক, তা শুধু একটি মেয়ের সঙ্গে হয়। তবে ওই ঘটনার পর থেকে কত প্রকার ও কতভাবে যে ধর্ষণের শিকার হতে হয়, তা শুধু ওই ভুক্তভোগী মেয়েটিই জানে। এ অভিজ্ঞতা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝতেও পারবে না। আমি নিজের নামে একটি ফাউন্ডেশন চালু করেছি। আমার মতো যাঁরা ধর্ষণের শিকার হয়েছেন, আমি তাঁদের পাশে দাঁড়াতে চাই। যদি সুযোগ পাই জাতীয় সংসদে দাঁড়িয়েই ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে চাই।

একাদশ সংসদের সরাসরি নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। এখন সংরক্ষিত ৫০টি আসনের সংসদ সদস্য নির্বাচনের তোড়জোড় চলছে।

রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত আসন বণ্টিত হবে। আওয়ামী লীগের ভাগে পড়েছে ৪৩টি আসন। তাতে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় নিজের জন্য ফরম নিলেন পূর্ণিমা।

২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের সমর্থকদের উপর নির্যাতন নেমে আসে, যে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে তুলে ধরে আসছেন।

সেবার ভোটের পরপরই ৮ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দেলয়া গ্রামের অনিল কুমার শীলের পরিবারের বাড়িতে হামলা হয়। হামলাকারীরা দলবেঁধে ধর্ষণ করে অনিল শীলের ছোট মেয়ে পূর্ণিমাকে, তখন তিনি দশম শ্রেণিতে পড়তেন। ধর্ষণের শিকার হয়ে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন পূর্ণিমা।

ধর্ষণকারীরা সবাই বিএনপি-জামায়াত জোটের সমর্থক হিসেবে চিহ্নিত হয়েছিল। ২০১১ সালের ৪ মে এই ধর্ষণ মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে আদালত।

সেই পূর্ণিমাকে গত বছর তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার পার্সোনাল অফিসার পদে নিয়োগ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status