ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জে পুলিশের হাতে ছাত্র ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Monday, 12 May, 2025, 4:07 PM

রামগঞ্জে পুলিশের হাতে ছাত্র ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩

রামগঞ্জে পুলিশের হাতে ছাত্র ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট মাহমুদ (৩৫) ও যুবলীগ নেতা সুজন মাহমুদ (৩৮)কে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

সোমবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের আফসার উদ্দিন মুন্সী বাড়ীর (খাইল্লা বাড়ী) সামনের রাস্তা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সম্রাটকে আটক করা হয়। 

অভিযানে একই বাড়ির ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ। সম্রাট মাহমুদ রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছুর ছোট ভাই এবং সুজন মাহমুদ একই বাড়ীর ভাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ছেলে। এছাড়া যৌতুক বিরোধী আইনে আবদুর রহিম (৫০) নামের একজনকে আটক করে পুলিশ।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, সম্রাট ও সুজন মাহমুদের বিরুদ্ধে রামগঞ্জ থানা ও আদালতে একাধীক মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status