ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
প্রকাশ: Monday, 12 May, 2025, 3:56 PM

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন

জেলার পানছড়িতে শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

 ২৪ তম শুভ বৌদ্ধ  পুর্ণিমা  উদযাপনে প্রধান অতিথি হিসাবে জেলার ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির উপস্থিত  ছিলেন। 

গৌতম বুদ্ধের জীবনের ত্রি-স্মৃতি বিজড়িত ২৪ তম শুভ বৌদ্ধ  পুর্ণিমা /বৈশাখী পূর্ণিমায় প্রধান অতিথি  সহ শীলাচার বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের আবাসিক প্রধান শ্রীমৎ চন্দন কীর্তি মহাস্থবিরগন ধর্ম দেশনা প্রদান করেন। 

১১ মে ২০২৫ রবিবার সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন  ও ফানুস  বাতি উড়িয়ে  বৌদ্ধ  পুর্ণিমার শুভ কার্যক্রম শুরু হয়। ১২ মে ২০২৫  সোমবার ভোরে শ্রামনসঙ্ঘ ও অষ্টশীল পালনকারীদের প্রাত: পিন্ডদান,  বুদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে  ২য় দিনের কার্যক্রম শুরু হয়। এ সময়  বুদ্ধ বন্দনা, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ এবং উৎসর্গ করা সহ  জাগতিক সকলের ভালো ও মঙ্গল কামনা করা হয়। 

আয়ন চাকমা মুকুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির উপদেষ্টা কমিটির প্রধান  অধ্যক্ষ  সমীর দত্ত চাকমা, সহ সভাপতি অসেতু বিকাশ চাকমা,  সম্পাদক সুব্রত চাকমা,  রূপেন চাকমা প্রমুখ সহ দায়ক দায়িকা উপাসক উপাসিকা গন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গৌতম বুদ্ধের জীবনে ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। জন্ম-বুদ্ধত্ত্ব-নির্বাণ প্রাপ্ত করায় এই তিন স্মৃতির কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট গৌতম বুদ্ধের বৈশাখী পূর্ণিমা তিথিকে ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী তিথি হিসেবে আখ্যায়িত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status