ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পেকুয়ার উজানটিয়ার সোনালী বাজারে এলাকাবাসীর মানববন্ধন
পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 May, 2025, 11:17 AM
সর্বশেষ আপডেট: Monday, 12 May, 2025, 11:24 AM

পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন

পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন

কক্সবাজারের পেকুয়ায় কাজ বন্ধ হওয়া সড়ক সংস্কারের দাবিতে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চরে বিক্ষোভসহ মানববন্ধন হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে পেকুয়ারচরসহ উজানটিয়া ইউপির ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রায় পাঁচ শতাধিক স্থানীয় নারী পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে পেকুয়ার চর থেকে মিছিল নিয়ে সোনালী বাজারে সমবেত হন।

সেখানে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, উজানটিয়ার পেকুয়ার চরসহ ৫নং ওয়ার্ডের প্রাণের দাবি ছিল পেকুয়ার চর সড়ক পাকাকরণ কাজ সমাপ্ত করা। গেল ২০২৩-২৪ অর্থ বছরে সরকার পেকুয়ার চর সড়ক সংস্কারের কাজ আরম্ভ করে। এলজিইডি সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়নের কাজ শুরু করে। 'মেসার্স চকরিয়া ডেভলপমেন্ট' নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নতুনঘোনার রুকুরগুদা থেকে পেকুয়ার চর হয়ে ষাটদুনিয়া পাড়া ফোরকানের দোকান পর্যন্ত দুই কিলোমিটার মেকাডমসহ সড়কে কংক্রিটের কাজ শেষ করেছে। 

পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন

পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন

বিটুমিনসহ পাকাকরণের কাজটি এখনো অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি সড়কটি পিচ ঢালাইয়ের কাজে বাধা দেওয়া হচ্ছে। উপকূলীয় বনবিভাগ থেকে এ বাধা দিয়েছে। তাঁরা দাবী করছে এ রাস্তা তাদের মালিকানাধীন সম্পত্তির উপর নির্মিত হচ্ছে। গত কয়েক মাস ধরে বনবিভাগ স্থানীয়দের বাড়িঘর নির্মাণ ও সংস্কার কাজেও বাধা প্রদান করছে। অথচ পেকুয়ার চরে মানুষ বসবাস করছে প্রায় শত বছর আগে থেকে।

১৯৯৯ সালে সড়কটি প্রশস্তকরণ করা হয়েছে। প্রায় বিশ বছর সড়কে ইট বিছানো ছিল। হঠাৎ বনবিভাগের এমন হটকারি সিদ্ধান্তে আমরা বিস্মিত হয়েছি। সরকারি কর্তৃপক্ষ কাজ বাস্তবায়ন করছে। কিন্তু বনবিভাগ এত বছর পরে এসে উন্নয়নে বাঁধাগ্রস্ত করবে দেখে আমরা মর্মাহত হয়েছি। এ সড়কটি উজানটিয়ার বিপুল জনগোষ্ঠীর অন্যতম যাতায়াত মাধ্যম। এর উন্নয়ন বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় পর্যায়ে। থেমে যাবে যোগাযোগ ব্যবস্থা। 

তারা আরো বলেন, হঠাৎ করে বন বিভাগ জায়গা তাদের দাবি করে আমাদের হুমকি দিচ্ছেন দীর্ঘ শত বছর ধরে এখানে আমাদের বসবাস। মুলত এখানে কোন প্রকার বন এখনও নাই আগেও কখনোই ছিলো না এটা ছিলো ভুল জরিপ, আমরা এটা নিয়ে আদালতে যাব কিংবা সরকারের কাছে আমাদের আবেদন আমরা এখান থেকে হাজার পরিবার পরিবার এখন কোথায় যাবো? আমাদের এটা ছাড়া যাবার কোন পথ নাই। তারা আক্ষেপ করে বলেন যেখানে পাহাড় বনভুমি আছে সেখানে প্রতিনিয়ত দখল হচ্ছে অথচ বনবিভাগের কোন খবর নাই । তারা এখন আমাদের মতো অসহায়দের উচ্ছেদ করতে পায়তারা করছে। বিক্ষোভ সমাবেশে বন বিভাগের এমন সিদ্ধান্তের তারা নিন্দা জানান। 

এসময় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষক নাছির উদ্দিন, উজানটিয়া শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী সালাহ উদ্দিন, সমাজ সেবক মুন্সি আশেক এলাহী মাসুদ, ফয়েজ আহমদ,  নুরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। কাজ বন্ধ রাখতে উপকূলীয় বনবিভাগের পক্ষ থেকে নির্দেশনা সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ ব্যাপারে উপকূলীয় বনবিভাগ ছনুয়া রেঞ্জের মগনামা বনবিট কর্মকর্তা আফছার উদ্দিন বলেন, পেকুয়ার চরে আমাদের প্রায় ১৩০ একর বনবিভাগের জায়গা আছে। রাস্তাটি বনবিভাগের জায়গায় হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে। কাজ না করতে এলজিইডিকে চিঠি দেওয়া হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status