|
গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ স্থানীয়রা জানান, গত ১ মে সকালে শ্রীপুর উপজেলার যুগিরছিট গ্রামে ধানের খেতে পানি দেয়াকে কেন্দ্র করে আল আমিন ও নাজমুলের মাঝে বাকবিতন্ডা হয়। এর জেরে ওই দিন রাতেই নাজমুলকে ছুরিকাঘাত করে আহত করে আল আমিন। এতে নাজমুলের পেটের নারিভুড়ি বেরিয়ে যায়। নাজমুলকে বাঁচাতে তার মা ও বাবা এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাতে আহত করে আল আমিন। এরপরই গুরুতর আহতবস্থায় নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৯দিন চিকিৎসা শেষে গত শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার রাতে নাজমুলের গ্রামের বাড়িতে জানাযা ও দাফন সম্পন্ন করে স্বজনেরা। ![]() গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ নাজমুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আগুন দেয়ার ঘটনাটির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
