ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় ১১ মে বিকেলে নাসিরনগরে বজ্রপাতে ৩ ব্যাক্তি নিহত ও ১ ব্যাক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে । নিহত ব্যাক্তিরা হচ্ছেন গোকর্ন ইউনিয়নের গোকর্ন গ্রামের আব্দুস সালামের ছেলে শামছুল হুদা (৭০), চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের আলমগীর মিয়ার মেয়ে জাকিয়া খাতুন (৮) ও সরাইল উপজেলার চানপুর গ্রামের মৃত জয়েদ আলীর পুত্র আব্দুর রাজ্জাক(৩৫) । আহত হয়েছেন চাতলপাড় ইউনিয়নের খাগালিয়া গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী হামিদা বেগম (৪৫) । আব্দুর রাজ্জাকে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করেন । । নিহত ও আহতরা সবাই খোলা জায়গায় ধান কাটা ও ধান-খড় প্রক্রিয়ার কাজ করছিল ।রাজ্জাক কৃষি কাজ করার উদ্দেশ্যে নাসিরনগর উপজেলার টেকানগরে গ্রামে আসেনএবং টেকানগরে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।