|
গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয় সাবেক আ'লীগ মেয়র আইভীকে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয় সাবেক আ'লীগ মেয়র আইভীকে শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার। তিনি জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং গুলো সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে শুক্রবার ভোর বেলায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আ'লীগ'র সাবেক এই নেতা সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকালীন স্থানীয়দের নানা বিরম্বনায় পড়তে হয় পুলিশকে। পরে তাকে শুক্রবার (৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান
