|
টঙ্গীর মেঘনা মাঠে মাদকের আখঁড়া স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ১২০ কোটি টাকার জমি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীর মেঘনা মাঠে মাদকের আখঁড়া স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ১২০ কোটি টাকার জমি অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক ও নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার মাঠ এলাকায় কয়েক বছর ধরেই অবৈধভাবে বস্তি গড়ে উঠে। মাদকসেবী, বিক্রেতা, চাঁদাবাজ ও অপরাধীদের জন্য এটি একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এখানে প্রতিনিয়ত মাদক ব্যবসা, নারী ও শিশু পাচার, ছিনতাই, জুয়া এবং চোরাচালানের মতো অপরাধ সংঘটিত হতো। এ অভিযানে প্রায় ২৪২ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১২০ কোটি টাকা। সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এই জমিতে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ ও উন্মুক্ত পার্ক নির্মাণ করবো। আমাদের লক্ষ্য, এই এলাকার শিশুরা যেন একটি অপরাধমুক্ত পরিবেশে বড় হয়ে উঠতে পারে। জনগণের প্রত্যাশা, উচ্ছেদের মাধ্যমে কেবল জমি নয়, এলাকার নিরাপত্তাও ফিরে আসবে। তারা চান, এই ধরনের অভিযান নিয়মিত হোক এবং উচ্ছেদের পর যেন আবার অপরাধীরা নতুনভাবে সংগঠিত না হতে পারে, সে দিকেও প্রশাসন নজর রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
