ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের কালিয়াকৈরে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 8 May, 2025, 8:06 PM

গাজীপুরের কালিয়াকৈরে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবারি ও মাদক সেবনকারী আরিফ ও মানিকসহ মাদক সেবন ও বিক্রি কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮মে) দুপুরে উপজেলার গোয়ালবাথান এলাকায় খাড়াজোড়া- গোয়ালবাতান আঞ্চলিক সড়কে প্রায় দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে গোয়ালবাতানসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। গত ৫ আগস্টের পর থেকে ওই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, চাঁদাবাজি, বাড়ি ভাংচুর সহ বিভিন্ন অপকর্মের দায়ে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ওই ঘটনায় বৃহস্পতিবারে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও  বিক্ষোভ করেছেন এলাকাবাসী । 

পরে আরিফ ও মানিকসহ মাদক গ্রহণ ও বিক্রি কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে একটি আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল বের হয়।

এসময় বক্তব্য রাখেন, মকবুল হোসেন, মিদুল মিয়া, শাহিন আলম, সাইফুল ইসলাম ,মেহেদী হাসান, মারফত আলী মাতাব্বর সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status