ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Thursday, 8 May, 2025, 5:37 PM

পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের  নিকট হস্তান্তর

পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর

পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এ মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। 

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে উদ্ধার করা মোবাইল ফোন গুলো মালিকের কাছে ফেরত দেয়া হয়। এ সময় পুলিশ সুপার ০২ টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম  (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে তার মালিকদের ফিরিয়ে দেন।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানার হারানো  মোবাইল সংক্রান্তে জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে ২৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন  এবং ০২ টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়া হয়েছে। জেলা পুলিশের এরকম উদ্ধার জনিত কার্যক্রম অব্যহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status