ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদন্ড
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Thursday, 8 May, 2025, 5:00 PM

পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদন্ড

পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮মে)  দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোক্তাগীর আলম এ রায় দেন। একই সাথে আসামীদের আরো ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। মামলার রায় প্রদানের সময় আসামীরা পলাতক ছিলো।

দন্ডপ্রাপ্তরা হলো ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) ও  ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)।

সরকার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রির্জাভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের আটক করে। পরে ভান্ডারিয়া থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করে। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম আদালতে ৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার  ও ইকবাল মল্লিকে ১০ বছর করে সাজার আদেশ দেন এবং বাকী ৬ আসামীকে বেকুসর খালাস প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status